রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

নগরীতে শিল্পপতি বাবুলের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ

খবর প্রতিদিন রিপোর্ট / ৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছাতে নিরলস কাজ করে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৫ আসনে থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে মিশনপাড়া থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে জনগনের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জহির আহমেদ সোহেল বলেন, জনগন হচ্ছে সর্বময় ভোটের ক্ষমতার অধিকারী। রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগনের জন্য আমাদের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে জানগনের দ্বারপ্রাপ্তে আমার বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনে থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে আমারা পৌছে দিচ্ছি। দল চাইলে আমার ভাইকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।

এসময় নগরীর মিশনপাড়া, সরদার পাড়া, আমলাপাড়া, কালিরবাজার, স্বর্ণপট্টি, দ্বিগুবাবুর বাজার, নয়ামাটি, গুলশান সিনেমাহল, করিমমার্কেট, ডিআইটি, রেলওয়ে মার্কেট, গলাচিপা, বালুর মাঠ হয়ে চাষাড়া মোড়ে এসে লিফলেট বিতরণ সমাপ্তি করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর