রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

ধ্বংসস্তূপ বাংলাকে উন্নয়নের শিখরে একমাত্র বিএনপিই পৌঁছে দিতে পারে: মুহাম্মদ গিয়াস উদ্দিন

খবর প্রতিদিন রিপোর্ট / ৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ধ্বংসস্তূপ বাংলাকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারে একমাত্র বিএনপি। রবিবার (১৯ অক্টোবর) বিকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, “বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে প্রতিদিনই নারায়ণগঞ্জ জেলার পাঁচটি নির্বাচনী এলাকায় কাজ করছি। দেশের মানুষ সত্যিকারের সুষ্ঠু নির্বাচন চায়। ধানের শীষে ভোট দিয়ে তারা বিএনপিকে জয়ী করতে চায়। কারণ দেশের মানুষের বিশ্বাস, ধ্বংস হয়ে যাওয়া বাংলাকে উন্নয়নের শিখরে তুলতে পারে দেশের সবচেয়ে শক্তিশালী দল বিএনপি। আমাদের তিনবারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সুযোগ পেলে আমরা আপনার সকল প্রত্যাশা পূরণ করব।”
তিনি আরও বলেন, “মানুষ প্রচেষ্টাকারী, ভাগ্য বিধাতার হাতে। আমার ভাগ্য আছে, তাই আমি মানুষের কল্যাণে কাজ করে যাব। যতদিন বেঁচে থাকবো, আপনাদের প্রতিনিধি হই বা না হই, আমি মানুষের সেবা করে যাব। আপনার ভালোবাসায় আমি ঋণী; আমার পরবর্তি প্রজন্মও আপনাদের ঋণ পরিশোধে কাজ করবে। এটি আমাদের বংশ পরম্পরায় অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, ফতুল্লা থানা সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, হাজী বিল্লাল হোসেন, লোকমান হোসেন, হাসান মাহামুদ পলাশ, মঈনুল হোসেন রতন, হাসান আলী, আলমগীর হোসেন, মাহাবুবুর রহমান সুমন, আশিক মাহমুদ সুমন ও ফয়সাল আহম্মেদ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর