মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী উৎসব–২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি। লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। দুর্দিনের কাণ্ডারি টিপু, তৃণমূল চায় এই ত্যাগী নেতার মূল্যায়ন। জ্বালানি সংকটের গুঞ্জন, চাষাঢ়ার ফিলিং স্টেশনে বাড়তি ক্রেতা। পবিত্র মাহে রমজান উপলক্ষে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী ঐক্য জোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল।

তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু

খবর প্রতিদিন রিপোর্ট / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপুনারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, একবিংশ শতাব্দীতে এসে সন্ত্রাসীদের আর কোনো স্থান নেই। অতীতে সন্ত্রাসীরা অনেক অপকর্ম করেও পার পেয়ে গেছে, কিন্তু এখন আর তা সম্ভব নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত করা হবে।
সোমবার (৯ মার্চ) নগরীর দৈনিক খবর প্রতিদিন কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা অন্যের জমি দখলের মতো অপরাধের কোনো স্থান থাকবে না। একটি সুশৃঙ্খল ও আইনের শাসনভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই বিএনপি কাজ করছে।
তিনি আরও বলেন, সংবাদপত্রের মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা। রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হননের উদ্দেশ্যে প্রতিহিংসাপরায়ণ হয়ে সংবাদ প্রকাশ করলে তা কখনোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হতে পারে না। সংবাদে যেমন রাজনীতি থাকবে, তেমনি সমাজের অবক্ষয়, দুর্নীতি, সন্ত্রাস ও ঘুষের বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করা প্রয়োজন।
টিপু বলেন, দৈনিক খবর প্রতিদিন পত্রিকা তাদের সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সামনে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। তিনি সকল সংবাদমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। এতে সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা ও সাংবাদিকদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান। এ সময় আরও বক্তব্য রাখেন দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম. ইকবাল রুমি, নির্বাহী সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় এবং বার্তা সম্পাদক আল আমীন অর্ণব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি ইফতার অনুষ্ঠানে শতাধিক সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবীর উপস্থিতি এবং আয়োজকদের সুন্দর আয়োজনের প্রশংসা করেন।
ইফতার ও দোয়া মাহফিলে শহরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর