রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

ডিআইটিতে জুতা চুরির অভিযোগে বেঁধে মারধর

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে জুতা চুরির অভিযোগে এক যুবককে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সড়কে ‘ট্রেন্ডই সু’ নামে একটি জুতার দোকানের সামনে এই ঘটনা ঘটে।

তবে মারধরের শিকার ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

দুপুর দুইটার দিকে ডিআইটি মার্কেটের দোকানটির সামনে মানুষজনের জটলা দেখা যায়। ভিড় ঠেলে গেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একজন যুবককে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এবং তাকে মারধর করছিলেন দোকানটির মালিক ও কর্মচারীরা। এতে অংশ নেন পথচারীরাও। তাদের মধ্যে কয়েকজন সরকারি তোলারাম কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীও ছিলেন।

লাঠি হাতে থাকা মো. সানি নামে এক যুবক নিজেকে দোকানটির মালিক পরিচয় দিয়ে বলেন, “আমার দোকানে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। ভেতর থেকে মনিটরে আমার কর্মচারী বাইরে রাখা জুতা একজনকে ব্যাগে ভরতে দেখে। পরে বাইরে এসে হাতেনাতে ওকে ধরে। তারপর আমরা একটু শাসন করে দেই।”

মারধর করার সময় দোকান মালিক সানিকে বলতে শোনা যায়, “ওহন তোরে মারলেও কোনো মামলা নাই।”

এদিকে, প্রায় ৩০ মিনিট ওই যুবককে বেঁধে রাখতে দেখতে পান এ প্রতিবেদক। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। যাবার সময় যুবকের সঙ্গে কথা বলারও চেষ্টা করেন এ প্রতিবেদক। তবে, তিনি কোনো কথার উত্তর না দিয়ে চলে যান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর