মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ফতুল্লা শুভ অপহরণ ও হত্যা মামলায় লাল শুভ গ্রেপ্তার ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার চিত্তরঞ্জনে আপত্তিকর ঘটনায় ফাহিম-জুবায়ের আটক, উত্তেজিত জনতার গণধোলাই নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্টের অভিযান মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ফতুল্লায় ৭ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে চাষাঢ়ায় মানববন্ধন তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত

খবর প্রতিদিন রিপোর্ট / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সোমবার (৭ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি এলাকায় ঘুরে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

এর আগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নাসিক কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়।

‎এ সময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হয়ে প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের এলাকার নানাবিধ সমস্যা তুলে ধরেন। সাখাওয়াত হোসেন খান স্থানীয়দের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন প্রমুখ।

মশক নিধন কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি আলাউদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন্নাহার, জাকির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর