মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ফতুল্লা শুভ অপহরণ ও হত্যা মামলায় লাল শুভ গ্রেপ্তার ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার চিত্তরঞ্জনে আপত্তিকর ঘটনায় ফাহিম-জুবায়ের আটক, উত্তেজিত জনতার গণধোলাই নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্টের অভিযান মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ফতুল্লায় ৭ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে চাষাঢ়ায় মানববন্ধন তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

চিত্তরঞ্জনে আপত্তিকর ঘটনায় ফাহিম-জুবায়ের আটক, উত্তেজিত জনতার গণধোলাই

খবর প্রতিদিন রিপোর্ট / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকার আইলপাড়া মহল্লার দুই কিশোর ফাহিম ও জুবায়েরকে ঘিরে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় বেপরোয়া আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। ফাহিম স্থানীয় রাশেদের ভাগিনা এবং জুবায়ের নজরুলের ভাগিনা বলে জানা যায়।

গত ৫ এপ্রিল রাতে চিত্তরঞ্জন এলাকার একটি নির্জন স্থানে ফাহিম ও জুবায়েরকে দুই তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।

এর আগে চাষাড়া বালুর মাঠ এলাকায় এক তরুণীকে উত্যক্ত করার ঘটনাতেও তাদের নাম উঠে আসে। ওই ঘটনায় ভুক্তভোগী তরুণী প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিরোধ করেন বলে জানা গেছে। তবে ওই ঘটনার পরও তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, তারা প্রায়ই মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। পাশাপাশি সন্দেহজনক মোটরসাইকেল ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে। এসব কর্মকাণ্ডের ফলে এলাকায় কিশোর গ্যাং সংস্কৃতি বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর