রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

ওসমানদের দালাল ও ভুয়া মুক্তিযোদ্ধাদের পাশে বসিয়ে করা নাটক মানুষ বোঝে: টিপু

খবর প্রতিদিন রিপোর্ট / ২৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৭নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল শহরের পাইকপাড়া জয়গোবিন্দ স্কুল হলরুমে ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, পয়তাল্লিশ বছর রাজনীতি করে এখনো যদি আপনার মুখে শুনতে হয় যে মেম্বার-চেয়ারম্যান পাস করব না তাহলে এর চেয়ে দুঃখের কিছু আর হয় না। আরে ভাই, ৯০ মিনিটের খেলা তো ৫ই আগস্টেই শেষ হয়ে গেছে। আপনি যদি এত বড় শিল্পপতি হন, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমানের নাম বিক্রি না করে বিএনপির নাম ত্যাগ করে স্বতন্ত্র রাজনীতি করে দেখেন, আপনার কতটুকু ক্ষমতা আছে।

আপনার অর্থের অহংকার, দাম্ভিকতা আমাদের সামনে দেখাবেন না। আপনি কি সালমান এফ. রহমানকে দেখেননি? এত টাকা থাকলেও লুঙ্গি পরে, নবীর দাড়ি কেটে ফেলেছে নৌকা দিয়ে পালিয়ে যেতে চেয়েছেন কিন্তু আল্লাহর বিচার ধরা পড়েছে দেখা গেছে এতে কি আপনাদের কোন শিক্ষা হলো না?

তিনি শিল্পপতিদের সতর্ক করে বলেন, এডভোকেট সাখাওয়াত অ্যাডভোকেট টিপু নারায়ণগঞ্জে বেশে আসে নাই আর যারা আমাদের সঙ্গে টিকে আছেন, তারা এখানে ফ্যাসিবাদীদের মধ্যে থেকে আন্দোলন-সংগ্রাম করে আজও টিকে আছেন। তারা এ দেশের সন্তান, এখানেই তাদের জন্মস্থান। আপনি ক্ষমতায় না ওঠার আগেই গডফাদারের বাড়িতে কথা বলেন; নারায়ণগঞ্জকে আবার সন্ত্রাসের রাজ্য বানাতে চাইছেন সেদিকে খেয়াল রাখুন, উপরে আল্লাহ আছেন, তিনি সব দেখেন। অন্যকে সম্মান দিতে শিখুন; অন্যের পরিশ্রমের মূল্য দিতে শিখুন। তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে মূল্যায়ন করতে শিখুন।

তিনি আরও বলেন, “দালালদের পাশে বসিয়ে, ভুয়া মুক্তিযোদ্ধাদের পাশে বসিয়ে, ওসমান ফ্যামিলির দালালদের নিয়ে ওসমান ফ্যামিলির বিরুদ্ধে কথা বলছেন; এটা কি কোনও নাটক বানিয়ে আমাদের বুঝাতে চান? আপনি রাজনীতির একজন মূর্খ; রাজনীতির ভাষা আপনি বুঝেন না। এখনো বোধগম্য হয়নি কি সাখাওয়াত ও টিপুকে ছাড়া কেন্দ্রে আপনি দুই ঘন্টা বসেছিলেন; আপনার সদস্য ফরম আটকে ছিল। এখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন আপনার লজ্জা থাকা উচিত। আপনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, যারা ওসমান ফ্যামিলির দালালি করেছে তারা যেন মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে আমাদের পাশে না আসে, এখন আপনি তাদের পাশে বসে দালালি করেন; আপনার এই নাটক, আপনার মুখোশ জনগণের সামনে উন্মোচিত হয়েছে।

পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।
মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, বিএনপি, ১৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, দপ্তর সম্পাদক নাজমুল হাসান রাব্বি, প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, ক্রীড়া সম্পাদক মো. স্বপন, লুৎফর রহমান মন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর