রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

 ঈদে মিলাদুন্নবীতে ‘দৈনিক খবর প্রতিদিন’ পত্রিকার উদ্যোগে দোয়া

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘দৈনিক খবর প্রতিদিন’ পত্রিকার উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ এশা নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার রূপায়ণ টাওয়ারে পত্রিকাটির প্রধান কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে ‘দৈনিক খবর প্রতিদিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম ইকবাল রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল শুরুর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবুল কালাম, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মাতবর, সরকার আলম, মনোয়ার হোসেন শোখন, আক্তার হোসেন, আলমগীর আজিজ ইমন, ফজলুল হক পলাশ সহ আরও অনেকে।

মিলাদ ও দোয়া মাহফিলে ‘দৈনিক খবর প্রতিদিন’-এর সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে আগত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর