মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের গণমিছিল

খবর প্রতিদিন রিপোর্ট / ২২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‎বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

‎গণমিছিল থেকে ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে লোডশেডিং নিরসন, তেল-গ্যাসসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন নেতারা। এ সময় বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিও জানান।

‎গণমিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার, সহকারী সেক্রেটারি মাওলানা মো. জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমির আলহাজ্ব কফিল উদ্দিন এবং উত্তর থানা আমির মাওলানা মোস্তফা কামালসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর