বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে তিন পুলিশ পরিদর্শকের বদলি ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন ৪ বছর পর নয়ন হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার সেলিম প্রধানের জামিন ঠেকাতে একের পর এক মিথ্যা মামলা- মানববন্ধনে রূপগঞ্জবাসী অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল উধাওয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন কাশিপুর হাটখোলায় বারী যানবাহন চলাচলের কারনে গ্যাস পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ফতুল্লা শুভ অপহরণ ও হত্যা মামলায় লাল শুভ গ্রেপ্তার চিত্তরঞ্জনে আপত্তিকর ঘটনায় ফাহিম-জুবায়ের আটক, উত্তেজিত জনতার গণধোলাই

ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন

খবর প্রতিদিন রিপোর্ট / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং অতিরিক্ত দামে বিক্রির প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। কোথাও বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আবার কোথাও খোলা তেলের নামে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।

বক্তারা জানান, সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন তেলের মূল্য ১৮৫ টাকা এবং বোতলজাত তেলের মূল্য ১৭০ টাকা হলেও বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে খোলা পাম তেল নির্ধারিত ১৬২ টাকার পরিবর্তে ১৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে স্পষ্ট যে বাজারে কার্যকর তদারকির অভাব রয়েছে এবং সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তারা অভিযোগ করেন, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে সরবরাহ কম দেখিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে সংকট দেখিয়ে ভোক্তাদের বেশি দামে তেল কিনতে বাধ্য করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকির কথা বলা হলেও বাস্তবে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

ভোজ্যতেলের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, অনেক ক্ষেত্রে নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ড্রামে পূর্বে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্টাংশ তেলের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সার, লিভার ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে।

মানববন্ধন থেকে ক্যাবের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, সয়াবিন তেলের সিন্ডিকেট চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিয়মিত বাজার তদারকি জোরদার, মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ বন্ধ করে ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন। এতে আরও উপস্থিত ছিলেন ক্যাব জেলা কমিটির কোষাধ্যক্ষ এনামুল হক প্রিন্স, কার্যকরী সদস্য মো: রফিকুল ইসলাম, রুকনুজ্জামান মিঠু, দিদার এলাহী ইকবাল, এস এম বিজয়, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান, সহ-সভাপতি ডা. তারিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান, সদর উপজেলা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন চিশতী, সদস্য কানিজ ফাতেমা, জহিরুল ইসলাম মিন্টু, ডা. আসমা খন্দকার, ডা. হারুনুর রশিদ, জাহাঙ্গীর ডালিম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর