শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে গৃহবধূর আত্মহত্যা সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের নেতার এনসিপিতে যোগদান রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ নদীতে ফেলে দেওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন স্থানীয় দম্পতি রাস্তায় পড়ে ছিলো বিদেশী পিস্তল, আতঙ্কে কুতুবপুরবাসী! জনমনে কৌতূহল পিস্তলটির আসল মালিক কে? নারায়ণগঞ্জে পপুলার ও মিতু ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৪ ডেকে এনে মারধর করে গুমের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বিরুদ্ধে, উদ্ধার বিলম্বে হত্যার আশঙ্কা পরিবারের

আড়াইহাজারে গৃহবধূর আত্মহত্যা

খবর প্রতিদিন রিপোর্ট / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

আড়াইহাজারে গৃহবধূর আত্মহত্যা

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে সামিয়া (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত সামিয়া উপজেলার কামরানীচর এলাকার বাসিন্দা সজিবের স্ত্রী।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার কামরানীচর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, পারিবারিক কলহের জের ধরে সামিয়া নিজ ঘরের টিনসেডের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর