শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাউল শিল্পী অনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল শিল্পী অনিকা আক্তার (১৮) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

৪ অক্টোবর শনিবার ভোরে ফতুল্লার ভুইগড় মাস্টারবাড়ী এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

নিহত অনিকা আক্তারের বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকায়। তার চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় স্বামী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাত আনুমানিক চারটার দিকে অনিকার স্বামী হাবিবুর রহমান সিকদার (২৬) স্ত্রীকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য সাইনবোর্ড এলাকার প্রোঅ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, অনিকার গলায় ওড়না পেঁচানোর দাগ ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা রয়েছে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষ ফতুল্লা থানা পুলিশকে খবর দিলে,

সংবাদ পেয়ে ফতুল্লা থানার এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহালের প্রতিবেদন তৈরি করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অনিকা ও হাবিবের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সম্প্রতি, ২ অক্টোবর তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

তখনও অনিকাকে প্রোঅ্যাকটিভ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্তের জানা যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর