বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার প্রশংসায় ভাসছেন যুবদল নেতা রনি

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ব্যক্তিগত উদ্যোগে পঞ্চবটি থেকে বক্তাবলী সড়কটি সংস্কার করে লাখো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

শুক্রবার দুপুরে দোয়ার মাধ্যমে সড়কটির সংস্কারকৃত অংশ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম জসীম, কামাল মাদবর, নূর মোহাম্মদ মাদবর, দীন ইসলাম, মুসলিমনগর জমজম জামে মসজিদ কমিটির সভাপতি ইস্রাফিল, কোষাধ্যক্ষ উজ্জ্বল হোসেন, ফতুল্লা থানা বিএনপি নেতা মাহবুবুর রহমান মুকুল, যুবদল নেতা খায়রুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মশিউর রহমান রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এলাকা সূত্রে জানা যায়, পঞ্চবটি থেকে বক্তাবলী সড়কের বেশ কিছু অংশের আরসিসি ঢালাই ভেঙে গিয়েছিল বছর দুয়েক আগে। তবে সবচেয়ে বেহাল অবস্থা ছিল মুসলিমনগর দক্ষিণপাড়া জমজম জামে মসজিদের সামনের অংশ। সড়কের এ অংশে তৈরি হয়েছিল বড়বড় বেশ কিছু গর্তের। বৃষ্টির কারণে ড্রেনের ময়লা পানিতে সড়কটি ডুবে যেতো। যাতে এখানে প্রতিদিন ছোট বড় যানবাহন দুর্ঘটনার শিকার হতো। দীর্ঘ ভোগান্তির পর অবশেষে মশিউর রহমান রনির ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কার করে লাখো মানুষের দুর্ভোগ লাঘব করেছেন।

উদ্বোধনকালে রনি বলেন, ‘বিএনপি জনগণের কল্যাণের রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমি সেই নির্দেশনার অংশ হিসেবেই এই সড়কটি সংস্কার করেছি। আগামী দিনগুলোতেও আপনাদের পাশে থাকতে চাই। আপনারা শুধু সহযোগিতা করবেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মশিউর রহমান রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর