শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে  ট্রাকের চাপায় রিকশা চালকের মৃত্যু

খবর প্রতিদিন রিপোর্ট / ১১৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের (লিংক রোড) ওভারপাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া ট্রাকের চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

নিহত রিকশা চালকের নাম মোহর উদ্দিন।

৩৫ বছর বয়সী মোহর বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফতুল্লা থানার ওসি শরীফুল বলেন, দ্রুতগামী একটি ট্রাক সড়কের ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে, ট্রাকটির পেছনের অংশটি ওভারপাসের উপরেই ছিল। ওই সময় বৃষ্টি পড়ছিল এবং ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক মোহরউদ্দনি ওভারপাসের নিচে রিকশা থামিয়ে চালকের আসনে বসা ছিলেন।

“মাথায় গুরুতর আঘাত পাওয়া রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে তিনি মারা যান।”

এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীও আহত হয়েছেন। কিন্তু ঘটনার পরই তারা ট্রাক রেখে সেখান থেকে চলে যান। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় ট্রাকটি সড়ক থেকে সরানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, “দুর্ঘটনার পর আমাদের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং ঝুলে থাকা ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।” 

এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানা পুলিশ কর্মকর্তা শরীফুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর