শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শামীম ওসমান সবসময় গোগনগর ও আলীরটেককে ব্যবহার করেছে…রনি

খবর প্রতিদিন রিপোর্ট / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, এই গোগনগর ও আলীরটেক একটি অবহেলিত এলাকা। শামীম ওসমান সব সময় গোগনগর ও আলীরটেককে ব্যবহার করেছে। ‎২০০১ সালের আগে গোগনগর ফতুল্লার সাথে ছিলো। পরবর্তীতে শহরের সাথে যোগ করা হয়, কারণ ব্যবহারের জন্য। গোগনগরের মানুষ অত্যন্ত সহজ-সরল, তারা সবসময় সমাজকে একত্রিত রাখতে চেয়েছে। আর এ সরলতাকে ব্যবহার করেছে তৎকালীন তিনবারের অবৈধ এমপি শামীম ওসমান। ঐসময় আমি এ বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোগনগর স্কুল মাঠে সৈয়দপুর পশ্চিম গোগনগর ইউনিয়ন আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি আরও বলেন, শামীম ওসমান জলাবদ্ধতার কথা বলে ১৩’শ কোটি টাকা নিয়েছে। সিঙ্গাপুর বানানোর কথা বলে ৬ হাজার কোটি টাকা পাচার করেছে। যদি সে মন দিয়ে উন্নয়ন করতে চাইতো তাহলে মন্ত্রনালয় থেকে ১০০ কোটি টাকা নিয়ে খরচ করলে ফতুল্লা সিঙ্গাপুরের মতই হতো। সাড়ে ৯ লক্ষ টাকা খরচ করে আমি ঐ এলাকার জলাবদ্ধতা নিরসন করেছি, এখন আর পানি নেই। তিনি নারায়ণগঞ্জের সন্তান না, তার বাড়ি হচ্ছে কুমিল্লা যার জন্য নারায়ণগঞ্জের প্রতি তার কোন মায়া ছিলোনা। যদি নারায়ণগঞ্জের জন্য মায়া থাকে তাহলে সেটা আমাদের থাকবে। কারণ আমরা নারায়ণগঞ্জের সন্তান।
এছাড়াও মশিউর রহমান রনি বলেন, এই গোগনগরকে অয়ন ওসমান মাদকের আখড়া বানিয়েছিলো। কন্টেইনার ভর্তি গাড়ি দিয়ে মাদক আনতেন যা তার বাহিনী দিয়ে পরিচালনা করতেন যুবসমাজকে ধ্বংস করার জন্য। আজ আমি আপনাদের এখানে এসেছি কাজ করে যাওয়ার জন্য। কাজ করার জন্য সরকার বসে রয়েছে। আপনাদের কোন কোন জায়গায় কাজ করতে হবে আমাকে বলেন আমি নিজ দায়িত্বে এগুলো করে যাব। গোগনগরবাসীকে বলবো আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আসবো। ফতুল্লার জন্য যেভাবে কাজ করি সেভাবে আপনাদের জন্যও করবো।
আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ‎ফুটবল ম্যাচে গোগনগর ইউনিয়ন যুবদল ও গোগনগর ইউনিয়ন ছাত্রদল মধ্যকার ম্যাচে ফুল টাইমে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে গোগনগর ইউনিয়ন যুবদল (৫-৩) গোলে গোগনগর ইউনিয়ন ছাত্রদলকে পরাজিত করে জয়লাভ করেন।
যুবদল নেতা ইবনে আল কাউসারের সার্বিক ব্যবস্থাপনায় ও জাসাস নেতা মোঃ মাসুমের পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার ও ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর