বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

ফতুল্লায় ব্যবসায়ীকে চাঁদার জন্য হামলা, ছেলেকে কুপিয়ে গুরুতর জখম

খবর প্রতিদিন রিপোর্ট / ২৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন গিরিধারা এলাকায় চাঁদার দাবিতে এক ফার্নিচার ব্যবসায়ী ও তার ছেলের ওপর হামলা চালিয়েছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র। ঘটনার পর ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর (৪৬) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত আসামীরা হলেন- মৃত হাসনাতের ছেলে নাঈম (২৫), মোস্তাকের ছেলে হাফিজ (২৬), মামুন ওরফে ডাক্তার মামুন (৪৩), মৃত মোরশেদের ছেলে মাহফুজ (৩৩), পারভেজ (৩০), শাহাদাত ওরফে ভুয়া পুলিশ (৫৫), মৃত আলমগীরের ছেলে রাকিব ওরফে ইয়াবা রাকিব (৩২), মৃত শহিদের ছেলে আব্দুর রহমান (২২), শরীফ (৩০), মোঃ রাসেল গাজী (২৬), সুলতান আহাম্মেদের ছেলে রাকিবুল হাসান (৪০) ও মোস্তাক (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা সকলেই ফতুল্লা থানাধীন গিরিধারা ও রঘুনাথপুর এলাকার বাসিন্দা।

অভিযোগে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর ‘নুসরাত এন্টারপ্রাইজ’ নামে একটি পুরাতন ফার্নিচারের দোকান পরিচালনা করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে গিরিধারা ১নং রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। এক বছর আগে একদল সন্ত্রাসী তার কাছে ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা নেয়। কিছুদিন শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার পর গত এক মাস ধরে তারা আবারও ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ দোকানে এসে চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানে হামলা চালিয়ে ক্যাশ বাক্স থেকে ১ লক্ষ পঁচাত্তর হাজার ৪৫ টাকা লুট করে নেয়। সাটার ভেঙে আনুমানিক ৮ হাজার টাকার ক্ষতিসাধনও করা হয়।

এ সময় জাহাঙ্গীরের ছেলে মোঃ জনি আলম (১৯) এগিয়ে এলে তাকে চাপাতি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। চাপাতির কোপে তার কপালে গুরুতর জখম হয় এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর দাবি, এ চক্রটি এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। এছাড়াও এই হামলার সন্ত্রাসী মোস্তাক বাহিনীর সদস্যরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর