শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। পরে গাউছিয়া-ভুলতা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহিন ওরফে শামীম (৪৮), শরীফ (৩৯), হৃদয় দাস (৩০), তামজিদ মিয়া (৪০) ও শামীম (৪০)।

পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল নগরপাড়ার একটি পাকা বাড়ির দ্বিতীয় তলার প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে গৃহকর্তা, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে জিম্মি করা হয়।

পরে স্টিলের আলমারির লকার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং গৃহকর্তার দাবি অনুযায়ী প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গাউছিয়া-ভুলতা এলাকায় অভিযান চালায়।

অভিযানে একটি পিকআপ ভ্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত ও তল্লাশি করে লুণ্ঠিত স্বর্ণালংকারের মধ্যে ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার এবং দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, পরে ভুক্তভোগী গৃহকর্তা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের শনাক্ত করেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান ও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর