শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বন্দরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

খবর প্রতিদিন রিপোর্ট / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই আনজিল জানান, দুর্ঘটনার পর মহাসড়কের ওপর থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার গায়ের রং শ্যামলা, মাথায় কাটা আধাপাকা চুল ছিল। পরনে ছিল প্রিন্টের শাড়ি ও হাতাকাটা ব্লাউজ। তার বাম পায়ের গোড়ালি থেতলানো এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

‎তিনি জানান, পরে পিবিআইয়ের মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীন পাঠানটুলী কবরস্থানে মরদেহটি যথাযথ নিয়মে দাফন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর