বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে লাইসেন্স বিহীন হসপিটালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গ্রেফতার ১ নারায়ণগঞ্জে তিন পুলিশ পরিদর্শকের বদলি ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন ৪ বছর পর নয়ন হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার সেলিম প্রধানের জামিন ঠেকাতে একের পর এক মিথ্যা মামলা- মানববন্ধনে রূপগঞ্জবাসী অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল উধাওয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন কাশিপুর হাটখোলায় বারী যানবাহন চলাচলের কারনে গ্যাস পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ফতুল্লা শুভ অপহরণ ও হত্যা মামলায় লাল শুভ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে তিন পুলিশ পরিদর্শকের বদলি

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত তিন থানার পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে এবং দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করে যোগদান ও প্রস্থান প্রতিবেদন দাখিল করতে হবে।

বদলীকৃত কর্মকর্তারা হলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানকে সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিবি (সদর জোন) নারায়ণগঞ্জের ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। লাইনওয়ার পুলিশ অফিসে কর্মরত মোহাম্মদ এমদাদুল হককে সিদ্ধিরগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর