বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে চাষাঢ়ায় মানববন্ধন

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৬২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মোঃ হাফিজুল ইসলাম। কর্মসূচিতে প্রায় ৪০-৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে উক্ত চুক্তি বাতিল, অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পাদিত অন্যায্য চুক্তির সাথে জড়িতদের বিচার এবং এ বিষয়ে সরকারের অবস্থান জনসম্মুখে প্রকাশের দাবি জানান।

এসময় বক্তারা বলেন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিতর্কিত বাণিজ্য চুক্তিকে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য কঠিন হুমকি। জনগণের মতামত উপেক্ষা করে এবং স্বচ্ছতা ছাড়া কোনো ধরনের আন্তর্জাতিক চুক্তি গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত কিছু চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী এবং এগুলোর মাধ্যমে দেশের সম্পদ ও বাজার বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।

তারা আরও বলেন- অবিলম্বে এসব চুক্তি বাতিল দাবি জানান এবং দেশবিরোধী ও অসম চুক্তি কখনোই মেনে নেওয়া হবে না। যারা এ ধরনের চুক্তি সম্পাদন করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। এসময় তারা সরকারের কাছে দাবি জানান, সকল বাণিজ্য চুক্তির বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক নীতি অনুসরণ করতে হবে। বাংলাদেশ যদি কোন কিছু ক্রয় করে তার জন্য এ্যামেরিকার অনুমতি নিতে হবে, যদি আমরা কোন বোইং বিমান ক্রয় করি সেটা ও তারা নির্ধারণ করে দিবে এবং সেটা তাদের কাছ ৎেকে নিতে হবে। এই সমস্ত চুক্তি যদি হয়ে থাকে তাহলে অনতিবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তি যদি বাতিল না করে তাহলে যে এই চুক্তির মাধ্যমে কাজ করবে আমরা দেশের মানুষকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তীর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ মন্টু চন্দ্র ঘোষ, কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক- এম এ শাহীন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সদস্য- আ. হাই শরীফ, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সেলিম মাহমুদ, বাংলাদেশ সোয়েটার এন্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন প্রমূখ।

পরিশেষে কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি মিছিল বাহির করে বঙ্গবন্ধু রোড হয়ে দুই নাম্বার রেলগেট ক্রস করে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত ঘোষণা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর