রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

১৫ ঘন্টা ব্যবধানে বন্দরে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রানহানীর কোন খবর পাওয়া না গেলেও জাহাঙ্গীর মিয়ার একটি টিনসেড ঘর পুড়ে গিয়ে ৩ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।
গত শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচরস্থ নমুনা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসী সহায়তা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের স্থান থেকে ৫০ হাজার টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তার কারন তাৎক্ষণিক জানা যায়নি। আমাদের তদন্ত অব্যহত আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর