মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

রূপগঞ্জে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৬০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার ভোলাব তদন্ত কেন্দ্রের কালাদী এলাকা সংলগ্ন সড়কের পাশের একটি খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়কের পাশের খাদে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে হত্যা করে সড়কের পাশের খাদে ফেলে রেখে গেছে।

পুলিশ আরও জানায়, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই (পিবিআই)-কে বিষয়টি জানানো হয়েছে এবং আঙ্গুলের ছাপসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর