মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

নারায়ণগঞ্জের বন্দরে প্রাচীন মটকা উদ্ধার, গুপ্তধনের গুঞ্জনে জনতার ভিড়

খবর প্রতিদিন রিপোর্ট / ৪০৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দরে একটি পুরাতন বসতবাড়ি ভাঙার সময় মাটির নিচ থেকে বিশাল আকৃতির একটি প্রাচীন মটকা উদ্ধার হয়েছে। এর ভেতরে গুপ্তধন থাকতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শত শত মানুষ ভিড় জমান ঘটনাস্থলে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়ির নির্মাণকাজে মাটি খননের সময় মটকাটি পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটির বেশ গভীর থেকে অক্ষত অবস্থায় বড় আকারের মাটির পাত্রটি উঠে আসতেই স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রাচীনকালে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য এ ধরনের মটকা ব্যবহার করা হতো—এমন ধারণা থেকেই গুপ্তধনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাবেক কমিশনার সুলতান আহমেদ জানান, মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পরই মটকাটির প্রকৃত বয়স ও ভেতরের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা তানভীরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মটকাটি শত বছরের পুরনো হতে পারে। অতীতে এ ধরনের পাত্র পানি, ধান-চালসহ বিভিন্ন সামগ্রী সংরক্ষণে ব্যবহার করা হতো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মটকাটি অধিদপ্তরের সংগ্রহে নেওয়া হতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর