বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজনীতির এই দীর্ঘ সময়ে দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন: দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: বিরোধী দলীয় চিফ হুইপ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া গোষ্ঠীর উত্থান যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি কঠোর অবস্থানে থাকবে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় অনুষ্ঠিত সংগঠনটির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। এটি ভবিষ্যতের বিষয় নয়, বরং বর্তমান বাস্তবতা। সংগঠনকে আরও শক্তিশালী করতে স্থানীয় নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণই আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে, যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নারায়ণগঞ্জের অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের আমলে এই জেলাকে একটি ‘মাফিয়া এলাকা’ হিসেবে পরিচিত করা হয়েছিল, যেখানে রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত গডফাদাররা। তবে গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই প্রভাবশালী চক্রগুলো পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে সাধারণ মানুষের কল্যাণে পুনর্গঠন করা এখন সময়ের দাবি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর