শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এনায়েতনগর ভুমি অফিসে দালালদের রাজত্ব

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নামজারি ও সার্টিফায়েড পর্চার জন্য লোকজন জেলার ইউনিয়ন ভুমি অফিসগুলিতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হ”েছন বলে দীর্ঘদিন যাবত অভিযোগ করছেন ভুক্তভোগী জনসাধারন । ভুক্তভোগীরা জানায় ইউনিয়ন অফিসগুলিতে নামজারির মামলার দরখাস্ত প্রয়োজনিয় যাচাই বাছাই ও রেকর্ড সংশোধন প্রক্রিয়ার জন্য প্রেরন করে থাকে এসি ল্যান্ড অফিস।

এরপর এরা নোটিশ জারি বা ফোনের মাধ্যমে আবেদনকারীকে ডাকায়। অথবা আবেদনকারি পূর্ব থেকেই সংশ্লিষ্ট ভূমি অফিসে যোগাযোগ করে থাকেন মামলার অগ্রগতি জানার জন্য। অভিযোগকারি ভুক্তভোগীরা জানান নামজারির দরখাস্তের সাথে প্রয়োজনিয় দলিল দস্তাবেজ জমা দেয়া হলেও ভূমি অফিস থেকে আরও নানা প্রকার কাগজপত্র চাওয়া হয়ে থাকে।

নামজারির আবেদনকৃত জমির অব¯’ান, পরিমাপ করার জন্য গিয়ে থাকে এবং এসময় এরা নানা প্রকার ওজর আপত্তি উত্থাপন করে । ফতুল্লা থানাধীন এনায়েতনগর ভূমি অফিসের বিরূদ্ধে এরুপ নানা প্রকার অভিযোগ করে আসছেন ভুক্তভোগীরা। কয়েকজন ভুক্তভোগীর সাথে আলাপকালে এরা জানান ভূমি অফিসটিতে দালালদের অবাধ যাতায়াত সেবাপ্রার্থীদের ভোগান্তি সৃষ্টির অন্যতম কারন।

তবে ভূমি অফিসটিতে যোগাযোগ করা হলে তারা দালালদের কথা অস্বিকার করেন। এখান থেকে নামজারি করাতে হলে দালালদের ছাড়া সম্ভব হয় না। দালালদের দিয়ে কাজ করাতে গেলে তারা প্রচুর টাকা পয়সা দাবী করে। একটি ৪/৫ শতাংশের বাড়ির নামজারি করতে ২০/২৫ হাজার টাকা দাবী করে দালালরা এছাড়া ধানী, পতিত বা নাল জমির নামজারি করতে জমির পরিমান অনুযায়ী টাকার পরিমান বাড়ে কমে।

দালালদের সাথে দফা রফা করা না হলে নামজারির প্রস্তাব রিপোর্টে নেতিবাচক তথ্য দেয়া হয়ে থাকে এই ভূমি অফিস থেকে এমন অভিযোগও করেন অনেকে। ভুক্তভোগীরা প্রশ্ন করেন দালালদের সাথে যদি এ অফিসের যোগাযোগ না-ই থাকে তবে দালালদের টাকা দিলে এরা নামজারি করে দেয় কিভাবে? এসকল দুর্নীতির বিরুদ্ধে ব্যাব¯’া গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর