বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়: ভিপি রাজিব

খবর প্রতিদিন রিপোর্ট / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, “তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিটি মহল্লা ও গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। জনগণকে বোঝাতে হবে, ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩ টায় ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে প্রচারণা শুরু করেন তিনি। এরপর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে দোকানপাট, পথচারী ও রিকশাচালকদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার পর তিনি এসব কথা বলেন। এরআগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন তিনি।

প্রচারণা শেষে পথসভায় ভিপি রাজিব বলেন, “ধানের শীষ বিজয়ী হলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি ফের সচল হবে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি মানবিক রাষ্ট্রে পরিণত হবে।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের অর্জন তুলে ধরে তিনি বলেন, “বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করেছে, নারীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করেছে। আর তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন- বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য সব ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করা হবে।” প্রচারণাকালে ফতুল্লা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর