শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

পরিবেশের প্রতি আমাদের বিরূপ আচরণের কারণেই আমরা আজ দুর্যোগের শিকার : ডিসি

খবর প্রতিদিন রিপোর্ট / ২৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “পরিবেশের প্রতি আমাদের বিরূপ আচরণের কারণেই আমরা আজ দুর্যোগের শিকার হচ্ছি। এর ফলে ঋতুর স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে যাচ্ছে এবং নতুন রূপে দুর্যোগ দেখা দিচ্ছে। নাগরিক হিসেবে সচেতন হলেই আমরা এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি।”

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে দুর্যোগ প্রতিরোধের উদ্যোগ নেওয়ার। আমাদের ভাবতে হবে, আমরা কিভাবে পৃথিবীকে সাজাবো। সচেতনতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটলেই দুর্যোগ মোকাবিলা সম্ভব।”

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক মহড়ার আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর