১৮ দিনের মধ্যে ৫ লক্ষ টিকা দেয়া হবে : ডিসি
নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু কিশোররা এই টিকা পাবে। নারায়ণগঞ্জ জেলায় ৫ লক্ষ ১ হাজার ৭২১ জনকে ১৮ দিনের মধ্যে টিকা দেয়া হবে। এরমধ্যে, একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
রোববার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জনের আয়োজনে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরও বলেন, কোনো শিশু যদি কোনো কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয় তাহলে সেই দায়িত্ব আমাদের উপর বর্তাবে।
আমরা আমাদের সন্তানদের দক্ষ ও সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই যারা আমাদের দেশের সম্পদে পরিণত হবে তারা যেন কোনোভাবেই রোগে আক্রান্ত না হয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মুহাম্মাদ জামাল হোসাইন, সার্ভেল্যান্স ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সদরন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ, তা, ম বোরহান উদ্দিন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খানম, হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান লিজু, মো. মোর্শেদুল ইসলাম খান ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।








আপনার মন্তব্য প্রদান করুন...