বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ব্লেড জনী

খবর প্রতিদিন রিপোর্ট / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তানভির হাসান জনী ওরফে ব্লেড জনী (৪২) নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তানভির হাসান জনী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে ব্লেড জনীকে গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাকে বন্দর থানায় দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) রাতে কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

তথ্যসূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে প্রেমিক যুগল সাবদী এলাকায় ঘুরতে গেলে বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী কাটা সিফাত ও তার সহযোগীরা তাদের আটক করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা কাটা সিফাতকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু থানায় নেওয়ার পথে উৎপেতে থাকা সিফাতের সহযোগীরা পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে এসআই জামাল উদ্দিন (৪২), কনস্টেবল মোবারক (৪৮) ও শিহাবকে (৩৫) বেধড়ক মারধর করে এবং কাটা সিফাতকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, “পুলিশ আক্রান্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ব্লেড জনীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপটিও উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর