সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৭-১ গোলে কুরাসাওকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু জার্মানির নারায়ণগঞ্জে হাসপাতালের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তিন দিনের আল্টিমেটাম বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা অভিযানের শুরু আজ, প্রতিপক্ষ মরক্কো নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল থেকে আন্দ্রেস এস্কোবারের ট্র্যাজেডি, ফুটবলের সবচেয়ে নির্মম ভুলের গল্প বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের

৭-১ গোলে কুরাসাওকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু জার্মানির

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো গোলবন্যার উৎসবে মাতলো জার্মানি। প্রতিপক্ষ কুরাসাওকে ৭-১ ব্যবধানে হারিয়ে আসর শুরু করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের হাভার্টেজ জোড়া গোলের পাশাপাশি আরও পাঁচ জার্মান নাম তোলেন স্কোর বোর্ডে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে অভিষিক্ত কুরাসাওয়ের মোকাবিলা করে জার্মানরা।

ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এনমেচার গোলে লিড পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সমতায় ফিরতে সময় নেয়নি কুসারাও। ১৪ মিনিট বাদে বক্সের ভেতর থেকে কুরাসাওয়ের রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের দুর্দান্ত এক শট ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে সরাসরি চলে যায় গোলপোস্টে।

ম্যাচের ৩৮তম মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে জার্মানরা। যোগ করা সময়ের শেষ পর্যায়ে পেনাল্টিতে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন কাই হাভার্টজ। শেষ পর্যন্ত ৩-১ এ লিড নিয়ে বিরতিতে যায় কিমিখের দল।

বিরতির পর একের পর এক কঠিন আক্রমণে কুরাসাওয়ের রক্ষণভাগকে যেন তাসের ঘরের মতো ভেঙে ফেলে জার্মানরা। বিরতির পর দ্বিতীয় মিনিটেই জশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মুসিয়ালা।

এরপর ম্যাচের ৬৮, ৭৮ ও ৮৮ ঠিক ১০ মিনিটের ব্যবধানে একটি করে আরও ৩টি গোল করে জার্মানি। স্কোরবোর্ডে নাম তোলেন নাথানিয়েল ব্রাউন, ডেনিজ উনদাভ ও হাভার্টাজ।

উল্লেখ্য, ১২ বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। বেলোহরিজন্তের সেই স্মৃতি আরও একবার ফিরিয়ে আনলো ডিম্যানশাফটরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর