বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

১৭ নং ওয়ার্ডে মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে মশক নিধন কর্মসূচী হয়েছে

খবর প্রতিদিন রিপোর্ট / ২০০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া ও জল্লারপাড়া এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এই কার্যক্রমের আয়োজন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. শাকিল হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব মাহাবুব হাসান জুলহাস এবং ১৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শহরের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা করতে নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

এলাকাবাসী জানান, এলাকায় পানি জমে মশার প্রজনন কেন্দ্র তৈরি হয়েছে। তারা অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের  অব্যবস্থাপনার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং ইতিমধ্যে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। সিটি কর্পোরেশনের অবহেলার কারণে ডেঙ্গুর বিস্তার বেড়ে প্রাণহানির আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর