বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় অবরুদ্ধ সাংসদ আল আমিন।

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দেওয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বিসিক শিল্পনগরী এলাকায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি ছিলেন এমপি আল আমিন ও হাতেম। জানা যায়, হাতেমকে দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্যের সময় তিনি বলেন, “আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসতে পারছি না,” এরপর হাতেম ইফতারের স্থান ত্যাগ করেন।

এরপর হাতেমের অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘিরে বিক্ষোভ চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদী জানান, “ইফতার মাহফিলে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এমপি আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর