বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

স্বেচ্ছাসেবকদের ওপর হামলা নিন্দনীয়, পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের

খবর প্রতিদিন রিপোর্ট / ১১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে কাজ করা স্বেচ্ছাসেবকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। তিনি হামলার শিকার স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি দেখা করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিনি হামলার শিকার স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়ান এবং তাদের খোঁজখবর নেন।

জানা যায়, নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে মাসুদুজ্জামান মাসুদই প্রথম ট্রাফিক কন্ট্রোল কার্যক্রম শুরু করেন, যেখানে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করা হচ্ছিল। পরবর্তীতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংগঠন এই কার্যক্রমে অংশগ্রহণ করে।

এই জনকল্যাণমূলক উদ্যোগে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ওপর হামলাকে নিন্দনীয় ও অগণতান্ত্রিক আচরণ হিসেবে উল্লেখ করেছেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, এই শহরের মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে লক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছে। তাদের ওপর হামলা মানেই জনসেবার ওপর হামলা। আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে আছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করব।”

মাসুদুজ্জামান মাসুদ একইসাথে স্বেচ্ছাসেবকদের নির্ভয়ে ও অবিচল থেকে জনগণের সেবায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর