শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

সিদ্ধিরগঞ্জে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যায় বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সিদ্ধিরগঞ্জে যৌনকর্মী নিয়ে আনন্দ-ফুর্তি করতে গিয়ে বন্ধুদের ছুরিকাঘাতে বিকাশ গাইন ওরফে কালু নামে অপর বন্ধুকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর একজনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হলেন- ডেমরার বামাইল পশ্চিমপাড়া এলাকার মো. মতিউর রহমানের ছেলে আবু আবতাব স্বপন (৩৪) এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত হলেন- একই এলাকার দেবেন গাইনের ছেলে সবুজ গাইন (৩০)। সেই সাথে নিহত বিকাশ গাইন রবিশালের মেহেন্দীগঞ্জের তেঁতুলাপাড়া এলাকার কেশব গাইনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণাকালে আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দার আজিজুল হক হান্টু বলেন, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজা এলাকায় বিকাশ গাইন ওরফে কালুসহ কয়েক বন্ধু ঢাকার যাত্রাবাড়ি থেকে যৌনকর্মী নিয়ে আনন্দ-ফুর্তি করতে আসে। সেই সাথে এদিন ভোরে বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালুর মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে বিকাশ গাইন ওরফে কালুকে ছুরিকাঘাত করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। এই ঘটনায় তার বড় ভাই গোবিন্দ লাল গাইন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর