শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

সিদ্ধিরগঞ্জে আওয়ামী সন্ত্রাসী মতির ক্যাডার সাউদ ভোল পাল্টে এখন বিএনপি নেতা

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বৈষম্যবিরোধী একাধিক ছাত্র হত্যা মামলায় কারাগারে থাকা সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতির অন্যতম ক্যাডার ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর বহু অপকর্মের হোতা আজিম সাউদ এখন ভোল পাল্টে বিএনপি নেতা।
তিনি গোদনাইল বার্মাশীল এলাকার ফ্যাসিস্ট আওয়ামীদের বাচাতে মরিয়া। আজিম সাউদ গোদনাইল বার্মাশীল এলাকার রহমান সাউদের ছেলে। বর্তমানে বার্মাশীল এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করছে।

অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী আন্দলোনের সময় ছাত্র জনতার উপর হামলা করে এলাকায় দিনে-দুপুরে ঘোরাফিরা করছে। সে কারাগারে থাকা যুবলীগ সন্ত্রাসী মতির গুপ্তচর হয়ে গোদনাইল বার্মাশীল এলাকায় গোপনে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার চেষ্ট করছে।
তবে বুঝার উপায় নেই। সকাল থেকে তাদের উঠাবসা ছিলো কতিপয় বিএনপি’র নেতা-কর্মীদের সাথে। কারাগারে থাকা মতি ও তার বিশাল বাহিনীর অবৈধ অস্ত্রভান্ডার রয়েছে। তাকে গ্রেপ্তার করলে ওই সকল অস্ত্রভান্ডারের খোঁজ পাওয়া যেতে পারে বলে একাদিক সূত্র জানায়।

এলাকাবাসী জানায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমরে সন্ত্রাসী মতির ছত্রছায়ায় আজিম সাউদ গোদনাইল বার্মাশীল এলাকার সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করে। আওয়ামী সরকারের আমলে বিএনপি জামাত নেতা-কর্মীদের থানা পুলিশ ও ডিবি দিয়ে দরিয়ে দেওয়া ছিল তার কাজ। আজিম মতির সেল্টার থাকায় কেহ কোন কথা বলতে সাহস পায়নি।

আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী এবং বিএনপি-জামাতের বিরুদ্ধে বিভিন্ন মিছিলে যোগদান করেছিল আজিমসহ তার দোসরা। আওয়ামীলীগ সরকারের অবৈধ নির্বাচনেরও শামিম ওসমানের পক্ষে মিছিল মিটিং সমাবেশ করেছে আজিম। গত বছর ৫ আগষ্ট আ.লীগের সরকারের পতন হলে সন্ত্রাসী মতি ও তার বাহিনীর সাথে আত্মগোপনে চলে যায় আজিম।

পরে বিএনপি নেতা-কর্মীদের সাথে সম্পর্ক করে আবার এলাকায় চলে এসে বিএনপির রাজনীতিতে যোগ দেয়। এলাকাবাসীর দাবী এলাকার শান্তি বিনষ্টকারী আজিমসহ তার দোসরদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা হউক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর