মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

সাহসী ভূমিকা অ্যাডভোকেট টিপুর

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের লিংক রোডে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক চালক ও ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নিতে শুরু করে।

অটোরিকশার চাকার টিউব ফুটো করার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনার কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়, ফলে জনসাধারণ দুর্ভোগে পড়ে।

ঘটনাস্থলে দীর্ঘ সময় পর্যন্ত কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।

তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানান এবং ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলেন। একাধিকবার তিনি উভয় পক্ষের মধ্যে গিয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালান। শুরুতে তার অনুরোধে সাড়া না দিলেও, ধীরে ধীরে তিনি দুই পক্ষকেই জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনার জন্য রাজি করান।

জেলা প্রশাসকের কার্যালয়ে তার প্রত্যক্ষ মধ্যস্থতায় আলোচনায় বসে শিক্ষার্থী ও ইজিবাইক চালকরা। আলোচনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

অবশেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে দুই পক্ষ একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট টিপু বলেন, “নারায়ণগঞ্জের মানুষ সংঘর্ষ চায় না। আজকের পরিস্থিতি প্রশাসনের ব্যর্থতা থেকে সৃষ্টি হয়েছে। আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে মনে করি, আমার দায়িত্ব হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।”

এই ঘটনার পর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে অ্যাডভোকেট টিপুর সাহসী ভূমিকাকে সাধুবাদ জানানো হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর