শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ এক হাতেই উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি, হেক্টর কাস্ত্রোর অবিশ্বাস্য গল্প আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

সাংবাদিক ফখরুলের রোগমুক্তি কামনায় বন্দরে দোয়া অনুষ্ঠিত

খবর প্রতিদিন রিপোর্ট / ২৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও প্রেস নারায়ণগঞ্জ পোর্টালের সম্পাদক ফখরুল ইসলামের রোগমুক্তি কামনায় বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাদ জহুর বন্দর থানা কমপ্লেক্স জামে মসজিদে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের উদ্যাগে এ দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক ও বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি সদস্য জি. এম. সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আমির হোসেন, বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বন্দর সাংবাদিক কল্যান সমিতির নির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন, বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি সদস্য শেখ আরিফ ও একই কমিটির অপর সদস্য শাহারিয়া প্রধান ইমন প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বন্দর থানা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সিব্বির আহাম্মেদ। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উল্লেখিত জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ ওমর ফারুকসহ স্থানীয় এলাকার মুসল্লীগণ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর