রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পেশাদার সাংবাদিক ফোরামের নিন্দা

খবর প্রতিদিন রিপোর্ট / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফতুল্লার কথিত বিএনপি নেতার হামলায় ২ সাংবাদিকসহ ৩ জন আহতের ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।

বিবৃতিতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, ৫ আগষ্টের পর থেকে  সাংবাদিকরা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে। গণমাধ্যম কর্মীদের এত নির্যাতন যা সহ্য করার মত না। আমরা অনতিবিলম্বে আটককৃত হামলাকারি কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন দৃষ্টান্ত শাস্তি দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ (২৭), নিউজ নারায়ণগঞ্জ নামের একটি পোর্টালের ক্যামেরাম্যান আবদুল্লাহ মামুন (৩২) ও আয়াজ হোসেন (২৮) সন্ত্রাসী হামলার শিকার হয়। ওই সময় হামলাকারি কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন উল্লেখিত গণমাধ্যম কর্মীদের ক্যামারা ও মোবাইল ভাংচুরসহ আটক করে রাখে। পরে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে এসে ২ গণমাধ্যম কর্মীসহ ৩ জনকে জখম অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর