শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

সবার উপরে মেসি সত্য, তাহার উপরে নাই

খবর প্রতিদিন রিপোর্ট / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্বফুটবলের মহাতারকা আবারও প্রমাণ করলেন- সময় তাঁর শরীরে বয়সের ছাপ ফেলতে পারলেও পায়ে থাকা জাদু এখনও অমলিন। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচেও দলের ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হলেন অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮তম মিনিটে দুর্দান্ত এক গোল করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন তিনি।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘গ্রুপ-জে’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তবে অস্ট্রিয়ার সংগঠিত রক্ষণ বেশ কিছু সময় ধরে আলবিসেলেস্তেদের আটকে রাখলেও শেষ পর্যন্ত মেসির পায়ের জাদুতেই ভাঙে অচলাবস্থা। ৩৮ মিনিটে সুযোগ পেয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজের আরেকটি স্মরণীয় গোল উপহার দেন তিনি।

৩৮ বছর বয়সেও মেসির এই ধারাবাহিকতা বিস্মিত করছে ফুটবল বিশ্বকে। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। অস্ট্রিয়ার বিপক্ষে এই গোলটি তাঁকে এককভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসানোর দ্বারপ্রান্তে আরও এগিয়ে নিয়ে গেছে।

আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে অস্ট্রিয়া নিজেদের উদ্বোধনী ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছিল। ফলে দুই জয়ী দলের এই লড়াইয়ে মেসির গোল আর্জেন্টিনাকে নকআউট পর্বের আরও কাছে নিয়ে যাচ্ছে।

ফুটবলপ্রেমীদের কাছে তাই নতুন করে উচ্চারিত হচ্ছে সেই বহুল আলোচিত পঙক্তি “সবার উপরে মেসি সত্য, তাহার উপরে নাই।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর