রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

সদর-বন্দরের দুইশত মসজিদের ইমামদের নিয়ে বাবুলের মিলাদ ও দোয়ার আয়োজন

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ- ৫ আসনে জাতীয়তাবাদি দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল জাফর আহম্মেদ বাবুলের আহবানে সদর-বন্দরের অন্তত দুইশত মসজিদের ইমামদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে জোহর নামাজের পূর্বে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের নিজস্ব কার্যালয়ে সদর-বন্দর থেকে আগত ইমাম সাহেবদের উপস্থিতি মাহফিলে রূপান্তরিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে ইমাম সাহেবগণ বারোটার মধ্যেই চলে আসেন এবং উপস্থিত ইমামদের মধ্যে ৫/৭ জন বক্তব্য রাখেন। বক্তারা সকলেই ইমামদের নিয়ে প্রথম কোন শিল্পপতির দোয়ার আয়োজনের উপস্থিত সকলে প্রশংসা করে বলেন, এই প্রথম কোন শিল্পপতি সংসদ নির্বাচনের একটি আসনের সকল মসজিদের ইমামদের নিয়ে দোয়া ও মিলাদের আয়োজন করে বিরল দৃষ্টান্ত রচনা করলেন।

বক্তারা বাবুলের প্রতি দাবী রাখেন, যদি আপনি বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে মাঝে মধ্যেই আমাদের একত্র করে এই ধরণের আয়োজন করবেন। একজন ইমাম সাহেব তার বক্তব্যে, বিগত সময়ে মাদ্রাসা, মসজিদ, এতিম খানায় শিল্পপতি বাবুল যে দুই হাতে অর্থ দান করেছেন তার ফিরিস্তি তুলে ধরেন এবং যেসকল ইমাম সাহেবগণ বিভিন্ন মসজিদে ১ মাস তারাবীর নামাজের ইমামতি করেছে বাবুল তাদের হাদিয়া দেয়া ও বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে খাবার পাঠাতো সেই কথাও তুলে ধরেন।

ইমাম সাহেবদের বক্তব্যের শেষে সংক্ষিপ্ত বক্তব্যে, আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। যদি জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন নিয়ে জয়ী হতে পারি তাহলে আমি বিগত দিনে যেভাবে মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও পাশে থাকবো। সন্ত্রাস, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে সবাইকে সাথে নিয়ে কাজ করবো। আমার দরজা অতিতে যেমন সকল স্তরের মানুষের জন্য খোলা থাকতো, আগামী দিনেও খোলা থাকবে।

বক্তব্য শেষে সাবেক সফল রাষ্ট্র নায়ক শহীদ জিয়াউর রহমানের প্রয়াত পুত্র কোকার আত্মার মাগপেরাত কামনায় ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবয় তারেক জিয়ার সু¯’ জীবন কামনা করে দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর