শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা চান নাই : টিপু

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা চান নাই : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছিল পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে কিন্তু সেদিন বাংলাদেশের জনগণ ও শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে সাড়ে সাত কোটি বাঙালি নিজেদের রক্ত দিয়ে যুদ্ধ করে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঠিকই স্বাধীনতা করেছিল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর আমরা কি দেখলাম শেখ মুজিবুর স্বাধীনতার চেতনাকে লুন্ঠিত করলেন তার ছাত্রলীগ যুবলী বাহিনী দিয়ে ব্যাংক ডাকাতি শুরু করালেন। মা-বোনের ইজ্জত লুন্ঠিত শুরু করলেন। শুরু করলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যার ফলে দেশে দুর্ভিক্ষ চালু হলো। শেখ মুজিবর বলল আমি সাড়ে সাত কোটি কম্বল আনলাম চিৎকার করে বলেছে এই গাজি গোলাম মোস্তফা প্রশ্ন করলেন আমার কম্বল কোথায়। শেখ মুজিবুর রহমান সেদিন বলে ছিলেন বিশ্বের সবাই পেল স্বর্ণের খনি আর আমি পেলাম চোরের খনি।

তিনি আরও বলেন, আর অপরদিকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন ১৯৭৫ সালে ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে সকল জনতা মিলে তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। ক্ষমতা নিয়ে উনি কি করলেন সর্বপ্রথম সংসদে বিসমিল্লাহির রহমানের রাহিম সংযোজন করলেন। বহুদলীয় রাজনীতি চালু করলেন। উনি সংবাদপত্রের স্বাধীনতা দিলেন বাক স্বাধীনতা তৈরি করলেন। যার ফলে সকল সংবাদ কর্মীরা স্বাধীন সংবাদপত্র পেয়ে আমাদের পক্ষে-বিপক্ষে সবকিছু লিখতে পারেন।
বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ, ২০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইসারুল হক রাহাত, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর