রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জাগো হিন্দু পরিষদের প্রচার সম্পাদক দূর্যয় সেন পলাশ

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার সম্পাদক দূর্যয় সেন পলাশ।

গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলেও এটি এখন সর্বজনীন আনন্দ-উৎসবে পরিণত হয়েছে। দুর্গোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির এক মহামিলনমেলা। দেবী দুর্গার আগমনে আমাদের সমাজ থেকে অন্যায়, অশুভ আর অন্ধকার দূর হোক— এটাই সবার প্রত্যাশা।”

তিনি আরও বলেন,
“নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে মিলেমিশে দুর্গোৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপন করেন। আমি প্রত্যাশা করি, এ বছরের শারদীয় দুর্গাপূজা নারায়ণগঞ্জবাসীর জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের নতুন বার্তা বয়ে আনবে।”

দূর্যয় সেন পলাশ শুভেচ্ছা বার্তায় দুর্গাপূজার সময় সকল ধর্ম-বর্ণের মানুষের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, “মা দুর্গার আশীর্বাদে সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং সত্য, সুন্দর ও মঙ্গল প্রতিষ্ঠিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর