শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

রোনালদোর বিশ্বরেকর্ডে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল

আল আমীন অর্ণব / ২০১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

জোড়া গোলে ইতিহাস, শেষ ষোলোর পথে রোনালদোরা

বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম আরও গাঢ় করে লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলের অনুপ্রেরণায় উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুধু বড় জয়ের গল্প নয়, এটি ছিল রোনালদোর বিশ্বরেকর্ড গড়ার রাতও।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। মাত্র ৬ মিনিটেই জোাও ক্যানসেলোর ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর প্রথমার্ধে ৩৯ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান তিনি। বাকি গোলগুলো করেন নুনো মেন্দেস ১৭ মিনিটে’, রাফায়েল লিয়াও ৮৭ মিনিটে এবং একটি আত্মঘাতী গোল আসে উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানোভের কাছ থেকে ৬০ মিনিটের মাথায়।
এই জোড়া গোলের মাধ্যমে রোনালদো বিশ্ব ফুটবলে এক অনন্য কীর্তি গড়েছেন। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬, প্রতিটি বিশ্বকাপেই গোল করার বিরল কৃতিত্ব এখন শুধু তার দখলে।
শুধু তাই নয়, এই ম্যাচের পর বিশ্বকাপে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০। ফলে তিনি কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন।
৪১ বছর বয়সী এই মহাতারকা আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন। গোলটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪৪তম গোল, যা পুরুষ আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের রেকর্ড। ম্যাচটি ছিল জাতীয় দলের হয়ে তার ২৩০তম উপস্থিতি, এটিও বিশ্বরেকর্ড।
প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল পর্তুগাল। তবে উজবেকিস্তানের বিপক্ষে দাপুটে এই জয় তাদের নকআউট পর্বের খুব কাছে নিয়ে গেছে। দুই ম্যাচ শেষে পর্তুগালের সংগ্রহ ৪ পয়েন্ট। শেষ ম্যাচে ২৮ জুন রবিবার ভোর সাড়ে ৫টায় মিয়ামি স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর