শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রূপগঞ্জে চাঁদাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

খবর প্রতিদিন রিপোর্ট / ৩০৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

গুরুতর অপরাধ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপগঞ্জে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স গণমাধ্যমকে বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা কোনো ধরনের অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবো না। শফিকুলের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, তা অত্যন্ত গুরুতর। তাই আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর