রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

নারায়ণগঞ্জের বন্দরে যুবলীগ নেতা রাব্বী গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

অপরেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ফজলে রাব্বী (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবলীগ নেতা ফজলে রাব্বী বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার মোশারফ হোসেন মিয়ার ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪ (৮) ২৪ নং আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বন্দর থানার একরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করে আসছিল। এর জের ধরে
গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ইমরানসহ আ’লীগ সমর্থিতরা বন্দর শাহীমসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন লুটপাট করে নিয়ে। এ মামলায় জড়িত থাকার অপরাধে যুবলীগ নেতা ফজলে রাব্বীকে গ্রেপ্তার করে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর