শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

মৃত্যুর পূর্বে যৌন নিপীড়ন; নিখোঁজের ১ দিন পর উদ্ধার হলো ৫ম শ্রেণীর আলিফা!

খবর প্রতিদিন রিপোর্ট / ৪২৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বন্দরে নিখোঁজের একদিন পর উদ্ধার হয়েছে পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশু শিক্ষার্থী। তবে, নিহত আলিফার গালে ও গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ও চিকিৎসক। গালের আঘাতের চিহ্ন ‘মানুষের নখের’ বলে ধারণা ময়নাতদন্ত করা হাসপাতালের চিকিৎসকের। শিশুটির মৃত্যুর পূর্বে ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন কিনা, তা জানতেও আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জহিরুল ইসলাম।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাতটার দিকে বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার একটি বাড়ির দরজার সামনে থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। রোববার বিকেল চারটার দিকে বাসার সামনে থেকে নিখোঁজ হয় ওই শিশু।

প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি
যৌন নিপীড়নের শিকার হয়েছিল: ওসি

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি মৃত্যুর পূর্বে যৌন নিপীড়ের শিকার হয়েছিল। তবে, ময়নাতদন্তের পর তা নিশ্চিত করে জানা যাবে। নিহত শিশুর নাম আকলিমা। ১৩ বছর বয়সী এ শিশু বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার মো. আলীর কন্যা। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিহতের মা গৃহকর্মী নাসিমা বলেন, “আমার কাছে ভাত খেতে চেয়েছিল। গরম ভাত হয়নি তাই পাশের বাড়িতে ছালা দিতে পাঠিয়েছিলাম। বলছিলাম, আইসা গরম ভাত খাইও। এরপর থেকেই নিখোঁজ মেয়েটা। সারাদিন-রাত অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরদিন সকালে বাড়ির পিছনের এক বাড়ির সামনে মেয়েটার লাশ পাই।” পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়। ওসি গোলাম মুক্তার বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

গালে মানুষের নখের মতো এবং গলায়
আঘাতের চিহ্ন পাওয়া গেছে: আরএমও

এদিকে, বিকেলে ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আরএমও ডা. জহিরুল ইসলাম জানান, “গালে মানুষের নখের মতো এবং গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধর্ষণের আলামত আছে কিনা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।”

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর