রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

মাসুদুজ্জামানের পক্ষে সোনাকান্দা এলাকায় ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বন্দরের ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এলাকাসহ বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ শেষে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন বলেন, “আগামীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত নারায়ণগঞ্জ গড়তে মাসুদ ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবো।”

তিনি আরও বলেন, “এই ৩১ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিতকরণসহ নানা কর্মসূচি। জনগণের ভোটে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, সাবেক যুবদল নেতা ইসলা উদ্দিন ঈসা, ২০নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মামুন, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসীমউদ্দীন তোতাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর