বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাইলস্টোনে হতাহত : বড় সিদ্ধান্ত নিলেন শোকাহত জেমস

খবর প্রতিদিন রিপোর্ট / ৬০৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
মাইলস্টোনে হতাহত : বড় সিদ্ধান্ত নিলেন শোকাহত জেমস

রাজধানী উত্তরা উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা সবাইকে শোকে স্তব্ধ করে দিয়েছে। ছোট ছোট শিশু শিক্ষার্থী, শিক্ষকদের মৃত্যুর এ মর্মান্তিক ঘটনায় যার যার জায়গা থেকে হতাশা, বেদনা, চোখের জল এবং ক্ষোভ প্রকাশ করছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস ও তার দল নগরবাউল।

‘নগরবাউল জেমস’ অফিশিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় জেমস লেখেন-‘এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবার যেভাবে দুঃসহ সময় পার করছেন, আমরা তাদের পাশে আছি।’

জেমস আরো জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে দ্রুত পরিস্থিতি মোকাবেলা করেছেন। নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’

যুক্তরাষ্ট্র সফররত জেমস বর্তমানে একাধিক কনসার্টে অংশ নিচ্ছেন। এরই অংশ হিসেবে আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শিরোনামে একটি কনসার্ট।

জানা গেছে, এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে। খবরটি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।

এরপর ২ আগস্ট যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ‘ফ্রিডম হাই স্কুলে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি কনসার্ট।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর