বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এক ধাপ এগিয়ে বাবুল

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল ব্যাপকভাবে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। প্রতিদিনই তিনি এবং তার পক্ষে নির্বাচনী এলাকার জনগণের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এলাকার নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেয়া হচ্ছে। দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে সেই সকল সমস্যার সমাধান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে সর্বাত্মক ভ‚মিকা পালন করবেন আবু জাফর আহমেদ বাবুল, এমন ম্যাসেজ পৌছে দেয়া হচ্ছে নির্বাচনী এলাকার মানুষের ঘরে ঘরে। আবু জাফর বাবুল এবং তার পক্ষে দিনরাত নানা কায়দায় প্রচারণা চলছে।

ফলে মনোনয়ন প্রত্যাশী অন্যান্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছেন আবু জাফর আহমেদ বাবুল, এমনটাই বলছেন তার কর্মী-সমর্থকরা। বুধবার বিকালে নগরীতে বিশাল শোডাউন থেকে কর্মী-সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষে এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের জনসাধারণকে সালাম জানান। এই শোডাউন শহরবাসীর দৃষ্টি কেড়েছে।

অনেকেই বলাবলি করছেন, আবু জাফর আহমেদ বাবুল একজন বিশিষ্ট শিল্পপতি। তার চাওয়া পাওয়ার কিছু নাই। বিএনপির মনোনয়ন পেয়ে এখানে সে নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়নের জন্য সরকারী বরাদ্দ আনতে তার সহজ হবে। কারণ বিএনপির হাইকমান্ডের সাথে তার ভালো যোগাযোগ রয়েছে।
এদিকে প্রচার-প্রচারণা ও নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি আবু জাফর আহমেদ মানুষের সেবায়ও কাজ করছেন। ইতিমধ্যে তার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। এতে নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছেন আবু জাফর আহমেদ বাবুল।

প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল জানান, আবু জাফর আহমেদ বাবুল সর্বদা শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এছাড়াও কুমারী পূজা উদযাপন উপলক্ষে চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা তাঁর পক্ষে ভলান্টিয়ারের দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর