মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্কাপসহ মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার যানজট কমাতে নারায়ণগঞ্জে নতুন ট্রাফিক পরিকল্পনা, চালু হচ্ছে ওয়ানওয়ে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুয়া পুলিশসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৪ ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবির হাতে ৩ যুবক গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ, কঠোর অভিযানের প্রস্তুতি নাউকের সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব রূপগঞ্জে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন বন্দরে ১২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ভুয়া পুলিশসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৪

খবর প্রতিদিন রিপোর্ট / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন মামলায় মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের নিয়মিত ও বিশেষ এই অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৩ জন, পরোয়ানাভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ মামলায় ১২ জন, ভুয়া পুলিশ পরিচয়ে ১ জন, নিয়মিত মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১ জনসহ মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আব্দুল বারিক জানান, মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁ গড়ার লক্ষ্যে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ স্কটের মাধ্যমে  আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর